জাতীয়

পাথরঘাটায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় টেকসই উন্নয়ন কার্যক্রম নিশ্চিতকরণের বিভিন্ন ধরণ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার সংকল্প ট্রাস্টের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, নেটওয়ার্ক প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন এনএসএস-এর পরিচালক (কার্যক্রম) মো. শহিদুল ইসলাম। প্রকল্পের বিগত বছরের অর্জনসমূহ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। এছাড়া টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের বিভিন্ন ধরণ ও কর্মশালার প্রত্যাশা নিয়ে আলোচনা করেন একশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার (ইয়ুথ হাব মোবিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন) মো. মাসুদ পারভেজ। কর্মশালায় সার্বিক সহায়তা করেন একশন এইডের ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, সমাজসেবা দপ্তরের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার জিন্নাত জাহান, পরিবেশ নেটওয়ার্কের সভাপতি মো. শফিকুল ইসলাম খোকন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, এনজিও প্রতিনিধি ও যুব সদস্যরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উন্নয়ন কার্যক্রমের স্থায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা সুদৃঢ় করা এবং এর বাস্তব প্রয়োগে একটি যৌথ বোঝাপড়া তৈরি করা। আলোচনায় প্রাতিষ্ঠানিক, আর্থিক, নেতৃত্ব এবং নেটওয়ার্কভিত্তিক স্থায়িত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি প্রকল্প-পরবর্তী সময়ে বিভিন্ন স্টেকহোল্ডারের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় একটি যৌথ টেকসইতা ভিশন ও রূপান্তর রোডম্যাপ প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সদস্য মো. জাকির হোসেন নাইম ও মুক্তি রানী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ