সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি “কালবেলা” “খোলা কাগজ” সহ কয়েকটি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আওয়ামী লীগ নেতারা” শিরোনামের একটি সংবাদে আমার নাম (মোঃ ফুল মিয়া প্রভাষক কুটিরচর স্কুল এন্ড কলেজ ) পরিচয় জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, ১৪/১/২০২৪ইং হতে আমি রৌমারী উপজেলা জামায়াতের একজন সক্রিয় কর্মী৷ এবং বর্তমানে যাদুরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি৷ তাহার পূর্বে তিন বছর আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একজন কর্মী ছিলাম৷

উক্ত সংবাদ প্রকাশের পূর্বে আমার কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি, পাশাপাশি এতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণও উপস্থাপন করা হয়নি, যা স্পষ্টতই দায়িত্বহীন, নীতিবিরোধী ও অপসাংবাদিকতার শামিল।
আমি সংশ্লিষ্ট গণমাধ্যম ও ব্যক্তি বিশেষকে অবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রত্যাহার, যথাযথ সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, প্রচলিত আইনের আওতায় মানহানিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আমি সংরক্ষণ করছি।
সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,