প্রত্যয়ের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীর অরাজনৈতিক শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ এর উদ্যেগে সংগঠনের সদস্য, শিক্ষাবিদ ও স্বেচ্ছাসেবী দের সম্মানে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার(৭মার্হাচ) হাটহাজারীস্থ ডায়মন্ড টার্চ কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শাহেদ বিন আলী আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফিরোজ চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র নাথ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা ও মানবিক ডাক্তার লায়ন ডা. হাফিজুর রহমান, হাটহাজারী সরকারি কলেজ এর হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন, সংগঠনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন চৌধুরী, জনতা ব্যাংক পিএলসি মুরাদপুর শাখার ব্যাংকার মোহাম্মদ জাবেদ আলম, সংগঠনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের, সদস্য সচিব সাজিদুল ইমরান, যুগ্ম সদস্য সচিব আশরাফ হোসেন ফাহিম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সংগঠনের সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে হাটহাজারী বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।





