ফরিদগঞ্জে একসাথে দুটি প্রতিষ্ঠানে চাকুরি করায় শিক্ষক মিজানুর রহমানকে শৌকজ
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক একই সাথে দুটি প্রতিষ্ঠান চাকরি করছেন। তিনি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় আরো একটি চাকরি করছেন। তিনি সরকারি ক্যাপিটেশন প্রাপ্ত ফরিদগঞ্জ সরকারি কলেজের পাশে অবস্থিত আবুবকর ও পীর মোসলেদ্দিন এতিমখানায় নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরি করছেন সুপার বা তত্বাবধায়ক পদে। তাই শিক্ষক মিজানুর রহমানকে শোকজ নোটিশ বা কারণদশানোর নোটিশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা গেছে শিক্ষক মিজানুর রহমান ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চাকরি করা অবস্থায় আরো একটি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে চাকরি করছেন। যা এমপিওভুক্ত শিক্ষক নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন ও বিধিবর্হিভূত কাজ। সম্প্রতি সময়ে বিভিন্ন গণমাধ্যমে এতিমখানার দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে এবং শিক্ষক ও সুপার মিজানকে নিয়ে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ফরিদগঞ্জ পৌর নাগরীক ফোরাম নের্তৃবৃন্দ বিষয়টি তদন্ত করছেন। এতিমখানার দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে নাগরিক ফোরামের এই তদন্ত চলাকালীন অবস্থাতেই ফরিদগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে একই সাথে দুটি প্রতিষ্ঠানে চাকরি করায় সরকারি বিধিভঙ্গেন কারণে আজ ১১ জুন বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ জারী করে। তাকে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।




