বরিশালের বানারীপাড়ায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ!
বরিশালের বানারীপাড়ায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ।
বানারীপাড়া প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধুর ভিটা রেন্টি তলা এলাকায় ঘটেছে বলে জানা যায়। তথ্যসূত্রে জানা যায় ওই এলাকার মোঃ ওয়াজেদ আলী ঘরামি প্রায় ৫০ বছর আগে সাড়ে ১২ কাঠা সম্পত্তি ক্রয় করেন। মরহুম ওয়াজেদ আলীর ছেলে ভুক্তভোগী সাইফুল ইসলাম রাসেল জানান তার বাবার ক্রয়কৃত সম্পত্তির উপর দৃষ্টি পড়ে একই এলাকার হুমায়ুন গাজীর। আট বছর আগে ওয়াজেদ আলীর মৃত্যু হলে ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগের এমপির সহযোগিতায় রাতের আঁধারে হুমায়ুন গাজী একটি টিনসেট ঘর নির্মাণ করে সম্পত্তি দখলে নিয়ে যায়। রাসেল আরও জানান, পরবর্তীতে ওই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আমরা বিভিন্ন দপ্তরে সমাধান চাইতে গেলে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। একপর্যায়ে প্রাণ হারানোর ভয়ে আমি নিশ্চুপ হয়ে যাই। বিষয়টি নিয়ে কয়েকবার সমাধানের চেষ্টা করা হলেও আজ পর্যন্ত আমরা এর সঠিক বিচার পাইনি। রাসেল বলেন বর্তমান সরকারের প্রধান সুশাসক দেশনায়ক তারেক রহমানের কাছে দাবী জানাই যাতে স্বৈরশাসকের দোসর হুমায়ুন গাজীর হাত থেকে এলাকাবাসী ও আমরা মুক্তি পেতে পারি তার ব্যবস্থা নিবেন।এদিকে ঘটনার সত্যতা জানতে হুমায়ুন গাজীর স্ত্রীর মুঠোফোনে কল দিলে তিনি জানান আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। তার পরেও যদি ওই সম্পত্তিতে কোন ঝামেলা থেকে থাকে তবে আমি আগামী মাসে গ্রামের বাড়িতে এসে সমাধানের চেষ্টা করবো।




