ছাতকে উপজেলা পরিষদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন
তানভীর আহমদ জাকির (ছাতক সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ ভবনে নতুন ‘পরিদর্শন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এ পরিদর্শন কক্ষ উপজেলা পরিষদে আগত অতিথি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




