সারাদেশ

ভূল্লীতে সরকারি রাস্তার মাটি কাটার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারি রেকর্ডভুক্ত রাস্তা কেটে মাটি সরানোর অভিযোগে বজলুর রশিদ নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের ঢাটিরহাট সীমান্ত হতে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি উল্টাপুকুরী যাওয়ার গ্রামীণ রাস্তার একটি অংশ কেটে মাটি অন্যত্র নেওয়ার অভিযোগে বজলুর রশিদ নামে ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ২০২৩ এর ১১ ধারা আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, বালিয়া ইউনিয়নের ঢাটিরহাট থেকে কচুবাড়ি উল্টাপুকুরী যাওয়ার গ্রামীণ রাস্তাটির মাটি কেটে নিয়ে অন্য রাস্তায় ভরাট করা হয়। এতে স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগের বিষয়টি জানতে পেরে ভূল্লী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন ও ভূল্লী থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করে। পরে রাস্তা কাটার ঘটনায় বাবলুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. সাদ্দাম হোসেন বলেন, রেকর্ডভুক্ত রাস্তা কেটে মাটি সরিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকারি ও জনসাধারণের চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত করে কেউ যেন জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা রেকর্ডভুক্ত রাস্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,