সারাদেশ

চবিতে শিক্ষক প্রার্থী আইনান তাজরিয়ানের মাস্টার্স থিসিস ঘিরে প্ল্যাগারিজমের প্রশ্ন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাইক্রোবায়োলজি বিভাগে শিক্ষক পদে প্রার্থী আইনান তাজরিয়ানের মাস্টার্স থিসিসের সঙ্গে আগে প্রকাশিত একাধিক গবেষণাপত্রের বিষয় ও গবেষণাপদ্ধতির সাদৃশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
আইনান তাজরিয়ানের মাস্টার্স থিসিসের শিরোনাম ‘Genomic and Biochemical Characterization of Alkali- and Thermo-Stable α-Amylase from Halophilic Bacteria of Solar Salterns with Application in Bakery Waste Degradation’। তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে মাস্টার অব সায়েন্স (এমএস) ডিগ্রির আংশিক শর্ত পূরণের জন্য ২০২৫ সালের আগস্টে এটি জমা দেওয়া হয়।
থিসিস এর বিষয়বস্ত অনুযায়ী solar saltern বা অতিলবণাক্ত পরিবেশে পাওয়া halophilic bacteria থেকে α-amylase নিয়ে গবেষণা করা হয়েছে। এতে enzyme-টির genomic ও biochemical characterization, ক্ষারীয় পরিবেশ ও উচ্চ তাপমাত্রায় স্থিতিশীলতা এবং bakery waste degradation-এ সম্ভাব্য প্রয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে এর আগে প্রকাশিত অন্তত তিনটি গবেষণাপত্রের সঙ্গে থিসিসটির গবেষণা ক্ষেত্রের বিভিন্ন অংশে সাদৃশ্য দেখা যায়।
২০১৩ সালে প্রকাশিত ‘Isolation of Amylase Producing Bacteria from Solar Salterns of Nellore District, Andhra Pradesh, India’ শীর্ষক গবেষণায় ভারতের অন্ধ্রপ্রদেশের solar saltern থেকে haloalkaliphilic bacteria আলাদা করে α-amylase উৎপাদনের সক্ষমতা পরীক্ষা করা হয়। গবেষণাটির অ্যাবস্ট্রাক্ট অনুযায়ী, সেখানে salt, alkalinity ও temperature-এর মতো প্রতিকূল পরিবেশে amylase উৎপাদনের বিষয় পরীক্ষা করার পাশাপাশি isolates-এর biochemical characterization করা হয়। ফলে solar saltern, halophilic/haloalkaliphilic bacteria, α-amylase এবং biochemical characterization—এসব জায়গায় আইনান তাজরিয়ানের থিসিসের সঙ্গে গবেষণাটির বিষয়গত সাদৃশ্য রয়েছে।
আরেক গবেষণা ‘Isolation and characterization of halophilic isolates from Indian salterns and their screening for production of hydrolytic enzymes’-এ ভারতের বিভিন্ন saltern থেকে halophilic bacteria সংগ্রহ ও characterization করা হয়। পাশাপাশি এসব bacteria-এর amylase, lipase, protease ও cellulase-সহ বিভিন্ন hydrolytic enzyme উৎপাদনের সক্ষমতা পরীক্ষা করা হয়। এখানেও saltern থেকে halophilic bacteria isolation, characterization এবং enzyme screening-এর সঙ্গে আইনানের গবেষণার কিছু বিষয়গত মিল দেখা যায়।
২০২৩ সালে International Journal of Biological Macromolecules-এ প্রকাশিত ‘Heterologous expression and biochemical characterization of novel multifunctional thermostable α-amylase from hot-spring metagenome’ শীর্ষক আরেক গবেষণায় thermostable α-amylase-এর biochemical characterization নিয়ে কাজ করা হয়। তবে ওই গবেষণায় hot-spring metagenome এবং heterologous expression ব্যবহৃত হয়েছে, যা আইনানের থিসিসে উল্লিখিত solar saltern-এর halophilic bacteria-ভিত্তিক গবেষণা থেকে আলাদা। তিনটি গবেষণার সঙ্গে আইনানের থিসিসের α-amylase, halophilic bacteria, saltern, biochemical characterization এবং temperature/alkaline stability-সংক্রান্ত বিভিন্ন জায়গায় বিষয়গত মিল থাকলেও থিসিসের শিরোনামে থাকা genomic characterization ও bakery waste degradation অংশের সঙ্গে উল্লিখিত তিন গবেষণার সরাসরি অভিন্নতা পাওয়া তথ্য থেকে প্রতিষ্ঠিত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,