বাগেরহাটে ২ হাজার পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটে ২হাজার পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার(৪মার্চ) দুপুরে বাগেরহাট সদর থানাধীন বাদে কাড়াপাড়া আসামীদের বসতঘর তল্লাশি করে ২ হাজার পিচ ইয়াবা ও নগদ টাকা ৬৪ হাজার ২ শত টাকাসহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমান বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন( ৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)
আসামিদের বিরুদ্ধে আসামীদের বিরুদ্ধে পরিদর্শক এস,এম, জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইয়াবার একটি বড় চালান সৈয়দ মুনির হোসেন খোকনের বাড়ী রয়েছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক এস,এম, জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।




