জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

বাগেরহাট-২ এ ব্যারিস্টার জাকির দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি শুনছেন প্রত্যাশার কথা 

উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

বাগেরহাট- কচুয়া ২ আসনের বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা ও গজালিয়ায় বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেয় জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এছাড়াও একই দিন বিষের খোলায় সনাতন সম্প্রদায়ের সাথে উঠান বৈঠকে অংশ নেয় এই নেতা । এদিন তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের, শোনেন সাধারণ মানুষের প্রত্যাশার কথা।

৭ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব অনুষ্ঠানে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না,সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক উজ্জ্বল কুমার দাস,উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মহিউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ চন্দ্র বাওয়ালী ও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এদিন বিভিন্ন জায়গায় বিএনপির মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,