সারাদেশ

বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুজনকে অর্থদণ্ড

  • মোঃ আবু বক্কর সিদ্দিক, বিশেষ প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (২১ এপ্রিল) বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন উপজেলার স্কুলহাটের জাহিরুল ইসলাম (৩০) ও হরিণমারী নয়াপাড়া এলাকার জহিরুল ইসলাম।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো: আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মো: জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোঃ জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    এদিকে জব্দকৃত প্রায় ২০০ লিটার পেট্রোল ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

    বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আহসান উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,