Uncategorized

বিশ্ব রক্তদাতা দিবসে দিনাজপুর মেডিকেল কলেজে স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা

মোঃমোমিনুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি:
বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজে “নিরাপদ রক্ত সঞ্চালন ও স্বেচ্ছা রক্তদান” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজের ০৩ নং গ্যালারীতে কর্মশালার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “ প্রতি ফোটায় মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান”।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সরওয়ার জাহান, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সালাম, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মুনছুর রহমান, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ মুহঃ আতিয়ার রহমান এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এ বি এম কামরুল হাসান।

কর্মশালায় জেলার ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় নিরাপদ রক্ত সঞ্চালনের গুরুত্ব, স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদানে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নিয়মিত ও বিশেষ অবদানের জন্য ২৩ জন স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা সনদ ও ফুল প্রদান করা হয়। এর মধ্যে আয়শা সিদ্দিকা নারীদের মধ্যে সর্বোচ্চ প্লাটিলেট দানকারী এবং রবিউল ইসলাম রাজু পুরুষদের মধ্যে সর্বোচ্চ প্লাটিলেট দানকারী হিসেবে সম্মাননা লাভ করেন।

এছাড়া নিয়মিত রক্তদাতা বোরহান জামান লিমন, রিয়াজুল ইসলাম রাজু ও আনোয়ার শাহাদাত মানিক-কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, রিয়াজুল ইসলাম রাজু ও আনোয়ার শাহাদাত মানিক ইতোমধ্যে ৪৮ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন, যা নতুন রক্তদাতাদের জন্য অনুপ্রেরণার উৎস।

বক্তারা বলেন, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করতে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের কোনো বিকল্প নেই। একজন স্বেচ্ছা রক্তদাতার দেওয়া রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানবিক এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছা রক্তদান কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨