সারাদেশ

মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন ও বর্ষার কবিতাপাঠ 

 

নিজস্ব প্রতিবেদক : শিল্প সাহিত্য সংস্কৃতি ও মানবিক সংগঠন মাটির মা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের
ডাব্লিউ এফ ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে
অনুষ্ঠান উদ্বোধন করেন পদক্ষেপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মাটির মা ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাটির মা ফাউন্ডেশন ছোট ছোট পদক্ষেপে তাদের কর্যক্রমের ধারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সূচনালগ্ন থেকেই মানবিক কার্যক্রমের পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে চলেছে বিরামহীন।
তিনি আরও বলেন, সমাজে পিছিয়ে থাকা মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম অব্যাহত রেখে শিশুদের জন্য মেধাভিত্তিক চর্চা শুরু করেছে ইতোমধ্যে। আমি বিশ্বাস করি, সংগঠনটি সিরাজগঞ্জ জেলায় শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা বলেন, শিল্প সংস্কৃতির জেলা সিরাজগঞ্জ। এ জেলায় মাটির মা ফাউন্ডেশন সবসময় ভালো কাজ করুক এই প্রত্যাশা করছি।

সংগঠনটির জেলা আহবায়ক মোমিন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোঃ ছানোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ চাঁন মিয়া।

প্রথম পর্ব শেষে কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী আগামী দুই বছরের জন্য মোমিন ফয়সালকে সভাপতি ও মোঃ শাকিল আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করেন।

দুই বছরের (২০২৬-২০২৮) জন্য গঠিত পূর্ণাঙ্গ কমিটির অন্যন্যরা হলেন—সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল হাকিম মানিক, দপ্তর সম্পাদক সমাপ্তি খান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আনন্দ, কার্যনির্বাহী সদস্য মোঃ রোকনুজ্জামান খান, সুমী ইসলাম।

সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে নতুন কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা। এছাড়াও এক বছরের জন্য ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
উপস্থিত সবাই কমিটির সবাইকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। সাংগঠনিক আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,