সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠান।

খন্দকার মহিবুল হক, কুমিল্লাঃ
ব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষগনের সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠান গতকাল ১০ মার্চ মঙ্গলবার কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়নে অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদাৎ হোসেন লিটন।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা: মো: আতাউর রহমান জসিম, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মো: তারিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ সচিব মোহাম্মদ আবদুল কাদের, কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহ জালাল, সুশাসনের জন্য নাগরিক কুমিল্লার সভাপতি শহি মো: আগমগীর খান, আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: নজরুল ইসলাম,নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন সরকার, রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্ঝল হায়দার মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল আজিজ, কংশনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাহালুল কবির, চিলেড়া পূর্ব আম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইব্রাহিম খলিল, আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম বাবুল, বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছায়েদুল ইসলাম, আফজল খান জালুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: জোন্সা আক্তার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,