সারাদেশ

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীর থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় এক ভারতীয় নাগরিককে স্বর্ণসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগে এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করেন বিজিবি সদস্যরা। পরে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। পরে প্যাকেট দুটি উদ্ধার করে সেগুলোর ভেতরে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,