সারাদেশ

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাট

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

মাদক কেনাবেচার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয় জনতা। এ সময় মাদক কিনতে আসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কারণে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুই যুবক ওই এলাকায় গাঁজা কিনতে এলে তাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভালুকা চাঁদপুর গ্রামের মকবুল জমাদারের ছেলে খুরশিদ আলমকে টর্চলাইটের আলো দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে ২০০ থেকে ৩০০ জনের মতো বিভিন্ন বয়সী মানুষ নারায়ে তকবীর স্লোগান দিতে দিতে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুনের অভিযোগ, রাস্তায় কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধের জেরে লোকজন বাড়িতে এসে ভাঙচুর করে। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি নগদ টাকা ও ফ্রিজ থেকে ডিম,খাবারসহ কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
এদিকে গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)। স্থানীয়রা তাদের আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
তবে শাহীনুর রহমান ও আবু হাসান জানান,মাদক বিরোধিতার নামে বাড়িতে ঢুকে যেভাবে ভাংচুর ও লুটপাট চালানো হচ্ছে তা আইনের পরিপন্থী।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান, দুই ব্যক্তি গাঁজা কিনতে এসেছিলেন এমন অভিযোগে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,