সারাদেশ

সাতক্ষীরায় স্মরণকালের শক্তিশালী ভুমিকম্প

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন।
হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো জেলা কেঁপে ওঠে। জুমার নামাজের সময় হওয়ায় অনেক মানুষ তখন মসজিদে ছিলেন। তীব্র কম্পন অনুভূত হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, মুসল্লিরা দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। শহরের বহুতল ভবন থেকেও বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর আগে সাতক্ষীরায় এত শক্তিশালী ভূমিকম্প তারা কখনো অনুভব করেননি। উৎপত্তিস্থল জেলার ভেতরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি।
স্থানীয়রা জানান, কাঁচা ঘরবাড়ি ও নরমাল গাধুনির ইটের তৈরি কিছু ঘর ভেঙে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফেকার আলী রিপন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে জানান, রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৩।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,