সারাদেশ

সাতক্ষীরায় ১১ বছরের চতুর্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহের প্রস্তুুতি পন্ড

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

সাতক্ষীরা সদর উপজেলার চেলারাডাঙা গ্রামে ১১ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে উপস্থিত হন বাল্যবিবাহ প্রতিরোধ কর্মীরা। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নির্দেশনায় স্থানীয় কর্মকর্তা ও শিশু সুরক্ষাকর্মীরা উপস্থিত হয়ে কিশোরীর পরিবারকে বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি ও আইনি পরিণতি সম্পর্কে বুঝিয়ে বলেন।
পরিবারটি নিজেদের ভুল বুঝতে পেরে বিয়ে বন্ধের সিদ্ধান্ত নেয়। অভিযানে ওসিসি, কিশোর-কিশোরী ক্লাব ও শিশু সুরক্ষা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,