সারাদেশ

টাংগাইল জেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে গুণী শিক্ষক মনোনীত হলেন মুহাম্মদ শাহীন আল মামুন

টাংগাইল প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, সৃজনশীল কর্মকাণ্ড, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং শিক্ষা কার্যক্রমে নতুনত্বের স্বাক্ষর রেখে টাংগাইল জেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে এ বছর মনোনীত হয়েছেন, মুহাম্মদ শাহীন আল মামুন। তিনি টাংগাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. জাতীয় পর্যায়ে বাছাইয়ের অংশ হিসেবে টাংগাইল জেলার বাছাই পর্ব জেলা প্রশাসক কার্যালয়ে সম্পন্ন হয়।
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন লেখক, কবি, সাহিত্যিক,বিতার্কিক, উপস্থাপক, আবৃত্তিকার, গীতিকার,অভিনয় শিল্পী,নির্মাতা ও শর্টফিল্ম পরিচালক হিসেবেও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিয়ে গিয়ে সৃজনশীলতা, নৈতিকতা, নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উদ্বুদ্ধ করতে তিনি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
মুহাম্মদ শাহীন আল মামুনের শিক্ষা দর্শনের অন্যতম দিক হলো—শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষাকে বাস্তব জীবন ও সমাজের সঙ্গে যুক্ত করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
তার উদ্যোগ ও পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষার্থী নেতৃত্বে সৃজনশীলতা ও চরিত্র গঠন, পাঠ-পরবর্তী বাস্তব প্রয়োগ, শিক্ষার্থীদের কাজের ডকুমেন্টেশন এবং শ্রেণিকক্ষের শিক্ষাকে সমাজ ও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করার বিভিন্ন কার্যক্রম। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখছে।
দীর্ঘদিন ধরে শিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। ‘শিক্ষাবন্ধু’ নামের একটি সামাজিক উদ্যোগের সঙ্গেও তিনি যুক্ত, যার মাধ্যমে শিক্ষার্থীদের ভালো কাজ ও ইতিবাচক কর্মকাণ্ডকে উৎসাহিত করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাহিত্যচর্চা, অভিনয়, আবৃত্তি, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে গুরুত্ব দেন। তার মতে, একজন শিক্ষার্থীর সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে নয়; বরং তার চরিত্র, সৃজনশীলতা, মানবিকতা, নেতৃত্বের সক্ষমতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের মধ্যেও নিহিত।
শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ সহ বিভিন্ন পর্যায়ে পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি টাংগাইল জেলায় মাষ্টার ট্রেইনার হিসাবে শিক্ষক সমাজে একজন পরিচিত মুখ। শিক্ষকদের জন্য নির্ধারিত বিভিন্ন ট্রেনিংয়ে তিনি মাস্টার ট্রেইনারসহ হেড অব দ্যা মাষ্টার ট্রেইনার হিসাবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশে এবং দেশের বাইরে অসংখ্য প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। শিক্ষকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং শিক্ষার্থীবান্ধব কার্যক্রম তাকে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পরিচিত করে তুলেছে।
মুহাম্মদ শাহীন আল মামুন বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি একজন শিক্ষার্থীর স্বপ্ন দেখার সাহস তৈরি করেন। আমার লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা নিজেদের উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
শিক্ষাক্ষেত্রে তার এই বহুমাত্রিক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,