সারাদেশ

গোবিন্দগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বৃদ্ধ কারাগারে।

মিজানুর রহমান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)  প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশ বছর বয়সি চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী ডিপটি  ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত ডিপটি ফকির পশ্চিম পগোইল গ্রামের মৃত জয়না ফকিরের ছেলে।
এর আগে, বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটি একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ভোরে উপজেলার নাকাইহাট ইউনিয়নের পশ্চিম পোগইল গ্রাম থেকে অভিযুক্ত ডিপটিক ফকির কে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্ত ডিপটি ফকির কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, শিশুটি প্রকৃতির ডাকে সারা দিতে বুধ বার রাত ৮টায় বাড়ীর পাশের  টয়লেটে যায়। সেখান থেকে ফেরার পথে ডিপটি ফকির  শিশুটির মুখ চেপে ধরে পাশের খড়ের পালায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময়  হঠাৎ শিশুটির মুখ থেকে হাত ফসকে গেলে সে চিৎকার দেয়।
চিৎকার শুনে মকবুল ও তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ডিপটি ফকির পালিয়ে যায়। এরপর শিশুটির মুখে সবকথা শুনে নির্যাতিতার বাবা আজ থানায় মামলা দায়ের করেন।
এদিকে, অভিযুক্ত ডিপটি ফকিরের ছেলে সজিব খন্দকারের অভিযোগ, তার বাবাকে জোড় করে বাড়ী থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যপারে তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
সজিব এজাহারের উল্লেখ করেন, তার বাবা রাত ৮টা ৫০ মিনিটে  পশ্চিম পগইল সরকার পাড়া জামে মসজিদে এশা ও তারাবির নামাজ পড়তে যায়। এরপর বাড়ী এসে শুয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে মকবুলের ডাকা ডাকিতে ডিপটি  ঘুম থেকে উঠে ঘরের বাইরে এলে তার ওপর আক্রমণ ও মারপিট করে  তার বাড়ীতে তুলে নিয়ে যায় এবং ফোন করে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাতেই পুলিশের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে আনিত ধর্ষণ চেষ্টার অভিযোগ সঠিক নয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,