সারাদেশ

পঞ্চগড়ে পৌরসভার প্রশাসকের বদলী, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পঞ্চগড় পৌরসভার প্রশাসক আব্দুল কাদেরের  বদলিজনিত বিদায় সংবর্ধনা ও নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পৌরসভার সভাকক্ষে বিদায় ও দায়িত্ব গ্রহনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সীমা শারমিন নতুন করে পঞ্চগড় পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল কাদের
নানা বিতর্কিত পৌরসভার নির্বাচনে প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের টিকেটে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভার উন্নয়ন মূলক কাজের অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পড়ে বিপুল সম্পদ গড়ে তোলেন। ৫ আগষ্ট সৈরশাষক হাসিনা দেশ ত্যাগের পর পঞ্চগড় পৌরসভার দূর্নীতিবাজ মেয়র জাকিয়া খাতুন পালিয়ে যাওয়ার পর থেকেই পঞ্চগড় পৌরসভার মেয়রের পদে জেলা প্রশাসনের কর্মকর্তা প্রশাসকের দায়িত্বভার গ্রহন করেন।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌরসভার নতুন দায়িত্বভার নেয়া প্রশাসক সীমা শারমিন।
অনুষ্ঠানে এসময় পঞ্চগড় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,