বন্য হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
কর্ণফুলী প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়৷ একই ঘটনায় শিশুটির মা খতিজা বেগম (৩০) আহত হন।
আহত মা খতিজা বেগম দেখতে যান উপজেলা প্রশাসন এবং এসময় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর বাদামতলে নিহত শিশুটির মা খতিজা বেগমের বাবার বাড়িতে দেখতে যান। এ সময় পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসন ও বনবিভাগ পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়।।
এই সময় হাতির আক্রমণে গুরুত্বর আহত খজিমা বেগম এর সু চিকিৎসার বিষয়ে আলাপ আলোচনা হয়। নিহত ও আহতদের সরকারি অনুদান যাতে দ্রুত তাদের কাছে পৌঁছানোর বিষয়ে আশ্বাস প্রদান করা হয়।
হাতিগুলো কে,ইপিজেড এলাকা হতে অন্যত্র সরানো সহ ৫০ জন ভলেন্টিয়ার (হাতি বিষয়ে সর্তকীকরণ এর কাজে নিযুক্ত) এর কাজ দৃশ্যমান করানোর বিষয় সহ অন্যান্য বিষয়ে কর্ণফুলীর সকলে আর্মি ক্যাম্প , উপজেলা প্রসাশন, কর্নফুলী থানা, বনবিভাগসহ এক সাথে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরীফ, সেনাবাহিনীর একটি টিম, DFO বনবিভাগের (চট্টগ্রাম) একটি টিম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত শুক্রবার (২১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শাহমীরপুর জমাদার পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামের এক শিশুর মৃত্যু হয়৷ একই ঘটনায় এ সময় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিশুটির মা খতিজা বেগম।





