Uncategorized

দিনাজপুরে দীর্ঘ ৫৫ বছর পর শিয়া মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল অনুষ্ঠিত

দিনাজপুরে দীর্ঘ ৫৫ বছর পর শিয়া মুসলিম সম্প্রদায়ের শোক মিছিল অনুষ্ঠি

মোঃমোমিনুল ইসলাম (দিনাজপুর)

দিনাজপুর জেলায় শিয়া মুসলিম সম্প্রদায়ের
উদ্যোগে পবিত্র চেহলাম উপলক্ষে দীর্ঘ ৫৫ বছর পর বৃহস্পতিবার দুপুরে একটি শান্তিপূর্ণ শোক মিছিল দিনাজপুর শহরের মিশন রোডস্হ ইমামবাড়া থেকে বের হয়ে সার্কিট হাউস রোড, ডিসি অফিসের সড়ক হয়ে লিলির মোড়, এবং বাহাদুর বাজার হয়ে পুনরায় মিশন রোডস্হ ইমামবাড়ায় এসে শেষ হয়।

শোক মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ শিয়া মুসলিম সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলী।

এর আগে ধর্মীয় বয়ানসহ তবারক বিতরণ করা হয়।

শোক মিছিলে আরো উপস্থিত ছিলেন, ঢাকা থেকে আগত মাওলানা আফতাব হোসেন নাগবি, শরিয়তপুর থেকে আগত মাওলানা পিয়াল হাসান, বগুড়া থেকে মাওলানা মোজাফফর হোসেন, ঘোড়াঘাট থেকে মাওলানা মাজেদুল ইসলাম, এবং সৈয়দপুর থেকে মেহেদী হাসান প্রমুখ।

শোক মিছিলে ঢাকা বগুড়া নীলফামারি সৈয়দপুর ঘোড়াঘাট সহ দেশের বিভিন্ন জেলা থেকে শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।৷

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨