সারাদেশ

সিরাজগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন ও সনদ বিতরণ করেছেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উদ্যোগের ফলে অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানে হাজী আব্দুস সাত্তার বলেন,
আমার জীবনের লক্ষ্য সবসময় মানুষের কল্যাণে কাজ করা। সমাজের অসহায় নারীদের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। আজ যেসব মায়েদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি, তারা যেন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে পারে, সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে পারে এটাই আমার কামনা।
সেলাই মেশিনপ্রাপ্তদের মধ্যে বিধবা রা‌শিদা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
আমার স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো ছিল কষ্টকর। এই মেশিনের মাধ্যমে আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারছি। হাজী সাত্তার সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করি।
আরেক প্রশিক্ষণপ্রাপ্ত শান্তনা খাতুন জানান, এখন আর কা‌জের চিন্তা কর‌তে হ‌বে না। ঘরে বসে সেলাইয়ের কাজ করে আমি পড়াশোনার খরচ চালাতে পারব। আমাদের মতো অসহায়দের জন্য এমন সহযোগিতা সত্যিই আশীর্বাদ।
এ সময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোকতেল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম খান রানা, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলী সাজা, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিলটন খন্দকার, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল আহমেদ, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, মো. হাসান আলী,
থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, প্রশিক্ষক মুন্নি মাহমুদ, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের
সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম টেক্কা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠান শেষে মেশিন হাতে নিয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাজী আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,