সারাদেশ

রৌমারীতে পুলিশের কঠোর নিরাপত্তায় দুর্গাপূজা পালিত

জহুরুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে ধর্মীয় উচ্ছ্বাস ও ভক্তি।

উপজেলার বিভিন্ন মণ্ডপে ভোর থেকে পূজারীরা ভিড় জমাচ্ছেন। ভক্তরা দেবী দুর্গার আরাধনায় নিমগ্ন হয়ে পূজা-অর্চনা ও আরতি সম্পন্ন করছেন।

এদিকে, পূজা চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি পূজামণ্ডপে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও গ্রাম পুলিশ ও আনসার সদস্যরাও নিরাপত্তায় কাজ করছেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “সকল ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।”

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, পুলিশের এমন নিরাপত্তা ব্যবস্থার কারণে ভক্তরা নির্ভয়ে পূজায় অংশ নিতে পারছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,