সারাদেশ

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে।
নোটিশ সুত্রে আরও জানাযায়, ফারুক বেপারির বিরুদ্ধে এ অবস্থায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত নোটিশ মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর কাছে পাঠানো হয়।
নোটিশটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত।
এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবদলের আহবায়ক নেতা ফারুক হোসেন বেপারীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,