সারাদেশ

পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা )

ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

‎সোমবার (২২ ডিসেম্বর) সকালে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

‎এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

‎শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

‎খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

‎উল্লেখ্য, সারাদেশের মতো গত পাঁচ দিন ধরে ৮ দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমি ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,