সারাদেশ

লায়ন্স ক্লাব অব ঢাকা মারুফের উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে লাইন্স ক্লাব অব ঢাকা মারুফ।
রোববার বিকালে পৌর শহরের দোয়েল স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,লাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা গোলাম ফারুক রব্বানী শামীম, ক্লাব প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, ক্লাব ডাইরেক্টর আলমগীর ভূঁইয়া, জনপ্রিয় সংগীত শিল্পী অন্তর, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায়  বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। লাইন্স ক্লাব ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,