খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়ন যাচাই শেষে সাত প্রার্থী বাতিল নির্বাচনী উত্তাপ ছড়িয়ে
মোঃ রানা খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি-২৯৮ আসনের মনোনয়নপত্র যাচাই সম্পন্ন হয়েছে মোট পনেরো প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়ন বাতিল হয়েছে বাতিল প্রার্থীরা জানিয়েছেন তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন
জেলা নির্বাচন অফিস জানিয়েছে বৈধ হওয়ার জন্য প্রার্থীদের সমর্থনে নির্ধারিত শর্ত পূরণ করা বাধ্যতামূলক এই শর্ত পূরণ না হওয়ায় সাত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে
বৈধ প্রার্থীরা হলেন আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বিএনপি নুর ইসলাম ইনসানিয়াত বাংলাদেশ বিপ্লব ধর্মজোতি চাকনা স্বতন্ত্র মিথিলা রোয়াজা জাতীয় পার্টি কাউছার আজিজী বাংলাদেশ ইসলামী আন্দোলন মো এয়াকুব আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী দীনময় রোয়াজা গণ অধিকার পরিষদ এবং উশোপ্রু মারমা বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
বাতিল প্রার্থীরা হলেন সন্তোষিত চাকমা স্বতন্ত্র লাব্রিচাই মারমা স্বতন্ত্র সোনা রতন চাকমা স্বতন্ত্র মো মোস্তফা মুসলিম লীগ সমীরণ দেওয়ান স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা স্বতন্ত্র এবং আনোয়ার হোসেন নিয়াজী খেলাফত মজলিস বাংলাদেশ
জেলা নির্বাচন অফিস জানিয়েছে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে





