সারাদেশ

ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নিজ এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের আবদার পূরণে ফুটবল উপহার দিয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চন্ডিগড় ইউনিয়নের মউ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছোটভাই-ভাতিজাদের হাতে তিনি ফুটবলটি তুলে দেন।
এ সময় উপস্থিত কিশোর ও তরুণদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান মাসউদুর রহমান ফকির।
তিনি জানান, এলাকার ছোটভাই ও ভাতিজাদের আবদারেই তাদের হাতে ফুটবল তুলে দিয়েছেন। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনে উৎসাহিত করাই এ ধরনের উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
ফুটবল প্রদানকালে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, শফিকুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, রমজান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, এ ধরনের ছোট ছোট উদ্যোগ এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,