সারাদেশ

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার হান পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
শুক্রবার (৬ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ অক্টোবর রাত সাড়ে নয়টার সময় শার্শা থানাধীন ০২নং লক্ষণপুর ইউনিয়নের অর্ন্তগত শিকারপুর গ্রামস্থ  আমতলা মোড় ব্রীজ থেকে অনুমান ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তা সংলগ্ন জনৈক জামাল হোসেন এর ধান ক্ষেতের ভিতর হতে অজ্ঞাতনামা ০২ (দুই) জন আসামীর ফেলে যাওয়া ১ টি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকামূলে উদ্ধার করেন।
এসময় ঘটনাস্থল হতে অজ্ঞাতানামা ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অজ্ঞাতনামা আসামীদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,