সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে ব্ল্যাকমেলিং ও হয়রানির প্রতিবাদে  মানববন্ধন বিক্ষোভ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
‎অত্যাচার হয়রানি যখন সীমা ছাড়িয়ে যায়, তখন প্রতিবাদই হয়ে ওঠে একমাত্র পথ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এমনই এক অভিযোগ উঠেছে আসলামের বিরুদ্ধে। সুদের ব্যবসার আড়ালে চাঁদাবাজি, নারী দিয়ে ব্ল্যাকমেলিং এবং মিথ্যা মামলা ফাঁসানোর অভিযোগে অভিযুক্ত আসলামকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
‎সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহন করে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
‎মানববন্ধনে ভুক্তভোগীরা বক্তব্যে বলেন, আসলাম দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসার আড়ালে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার মূল লক্ষ্য নিরীহ মানুষ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। পাওনা টাকা আদায়ের নামে সে সাধারণ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে আসছে।
‎বিক্ষোভকারীরা বলেন, আসলামের ভয়াবহ এক কৌশল হলো নারীর ফাঁদ। এলাকার সহজ-সরল যুবক ও ব্যবসায়ীদের টার্গেট করে নারী দিয়ে ব্ল্যাকমেল করা এবং পরবর্তীতে আপত্তিকর ভিডিও ধারণ ও ছবির ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া তার নিত্যদিনের কাজ। টাকা দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে।
‎মানববন্ধনে এক নারী ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, আসলামের এসব কর্মকাণ্ডের কারণে আমাদের এলাকার অনেক পরিবার আজ পথে বসেছে। মান-সম্মানের ভয়ে অনেকে মুখ না খুললেও আজ আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমরা এই জুলুম থেকে মুক্তি চাই।
‎বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলামের মতো অপরাধী প্রকাশ্যে ঘুরে বেড়ালে শান্তিপ্রিয় মানুষের বসবাস অসম্ভব হয়ে পড়বে। মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত আসলামকে গ্রেফতার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।
‎বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত আসলামকে আইনের আওতায় না আনা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,