সারাদেশ

মতলবে ছিনতাইকালে গণপিটুনি, দুই তরুণকে পুলিশে সোপর্দ

মতলব দক্ষিন (চাঁদপুর) থেকে: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইচেষ্টার সময় দুই তরুণকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। পরে উত্তেজিত জনতা তাদের গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কাজিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক দুই তরুণ হলেন মো. মাহফুজ (২০) ও মো. শাহজাহান (২১)। তাঁরা কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ভাষাণ নম নামের এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাহফুজ ও শাহজাহানসহ পাঁচজনের একটি দল সকালে কাজিয়ারা এলাকায় গিয়ে ভাষাণ নমকে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, মানিব্যাগ, মুঠোফোন, ঘড়ি ও জ্যাকেট ছিনিয়ে নেয়।

এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুজনকে ধরে ফেললেও তাঁদের সঙ্গে থাকা অন্য তিনজন পালিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটককৃতরা একটি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ দুপুর ১২টার দিকে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,