সারাদেশ

পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বোরহান উদ্দিন :
“সাফল্যের ৫ বছর, গৌরবের ৫ বছর”—এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় পাংশা উপজেলার রয়েল চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

সংগঠনের নির্বাহী পরিচালক তাসকিন হাসান বর্ষণের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বাকী বিল্লাহ এবং রাজশাহী এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মেহেদী হাসান, উপদেষ্টা শারমিন রেজা, রায়হান খান, সুজন সোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ ও ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয়। পরে বিগত পাঁচ বছরে সংগঠনের মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা সদস্যদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর কেক কাটার মধ্যদিয়ে মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য, মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ২০২১ সাল থেকে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান, বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, জরুরি প্রয়োজনে অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করে আসছে। পাশাপাশি খাদ্য সহায়তা, রমজানে ইফতার আয়োজন, ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

প্রাণবন্ত এই আয়োজনের মধ্যদিয়ে মানবসেবা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তাদের পাঁচ বছরের মানবিক যাত্রাকে স্মরণীয় করে রাখে এবং আগামী দিনগুলোতেও সমাজের অসহায় মানুষের পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,