Uncategorized

ফরিদগঞ্জে এম.এ হান্নানের সন্ধ্যাকালীন গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নানের সন্ধ্যাকালীন গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।
বুধবার (৪ ফেব্রুয়ারী) ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নারিকেলতলা বরকন্দাজ বাড়ীতে গণসংযোগ, ও উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে এম.এ হান্নান বক্তব্যে বলেন, বিএনপির কঠিন সময়ে রাজনীতির মাঠ থেকে আমি কখনো সরে দাঁড়াইনি। ধানের শীষ প্রতীক আনলেই যে তিনি পাশ করবেন এ ধারণা ভুল। আপনারা আমাকে বিজয়ী করলে অতীতের ন্যায় আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আগামী ১২ ফেব্রুয়ারি চিংড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান। একটি মহল ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, তিনিই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করতে পারবেন, অন্য কেউ নয়। তিনি আরও বলেন, নির্বাচিত হলে নিজ দায়িত্বে এলাকার মানুষের কাছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ সরকারের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন।তিনি ভোটার উদ্দেশ্য বলেন আমি বিগত দিনেও আপনাদের সুখী দুঃখে পাশে ছিলাম। ইনশাআল্লাহ নির্বাচিত হলেও আপনাদের  পাশে থেকে সেবা করবো। 

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ পাটোয়ারীর আয়োজনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র মঞ্জিল হোসেন ভিপি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটোয়ারী, সাবেক উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেন শিপন, বিএনপি নেতা ইমাম হোসেন, বিএনপি নেতা বিল্লাল হোসেন ভূইয়া, উপজেলা উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা স্মৃতিসহ যুবদল ছাত্রদল মহিলাদল স্বেচ্ছাসেবক দলের আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অসুস্থ বিএনপি নেতা সিরাজ পাটোয়ারীর শারীরিক খোঁজখবর নেন। এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨