সারাদেশ

বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে, অর্ধশত বোমা বিস্ফোরণ

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশত’রও বেশি হাতবোমা ককটেল  বিস্ফোরণের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর (লক্ষীগঞ্জ) এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল হত্যার আসামি ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও  আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার এবং তার নেতাকর্মীরা। তারা দীর্ঘদিন মামলার আসামি হওয়ায় পলাতক ছিলেন। গত ১২ তারিখ বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে তারা এলাকায় আসে। শুক্রবার সন্ধ্যার পরে পরিকল্পিত ভাবে (নতুন মাদারীপুর) এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হাওলাদারের বাড়ি ও তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় বাড়ির আশপাশে অর্ধ শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই হামলার পেছনে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হাওলাদারের নির্দেশ রয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠজনরা।
এ বিষয়ে লাভলু হাওলাদার বলেন, হঠাৎ করে সন্ত্রাসীরা এসে আমার বাড়িতে হামলা চালিয়ে ও বোমা নিক্ষেপ শুরু করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,