সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জ জামায়াত নেতার কড়া বার্তা।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) নির্বাচনী এলাকায় যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা ওলিউর রহমান।
দেশের চলমান প্রেক্ষাপটে এলাকায় যাতে কোনো ধরনের অস্থিরতা বা প্রতিহিংসামূলক ঘটনা না ঘটে, সেজন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।
কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ।
 দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ। গুজব বা উস্কানিতে কান না দিয়ে ধৈর্য ধারণের পরামর্শ।
 এলাকায় শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান।
“আমরা শান্তিকামী জনপদ চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসা ইসলাম সমর্থন করে না। কেউ যদি অপরাধ করে, তবে প্রচলিত আইন তার বিচার করবে, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না।
এলাকার বর্তমান পরিস্থিতিতে
মাওলানা ওলিউর রহমানের এই দায়িত্বশীল বার্তার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করছেন, রাজনৈতিক নেতাদের এমন ইতিবাচক অবস্থান এলাকায় বড় ধরনের কোনো সংঘাত এড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,