সারাদেশ

চিলমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত-২০২৬

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ৫২’র ভাষা শহীদের স্বরণে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রাত ১২.০১ মিনিটে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চিলমারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন, চিলমারী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, প্রেসক্লাব চিলমারী, চিলমারী সাংবাদিক ফোরাম, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন, সামাজিক সংগঠন। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ৫২’র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। আরও উপস্থিত ছিলেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা ভেটেরিনারি সার্জন ড. শাহিন আলম, উপজেলা আইসিটি অফিসার জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নুর আলম মুকুলসহ আর অনেকে উপস্থিত ছিলেন। পরে সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,