সারাদেশ

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারতে এমপি হাফেজ রাশেদুল ইসলাম

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, বাবার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়, তবে আমরা শহীদ পরিবারের পাশেই আছি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামে জামায়াত নেতা শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
জিয়ারতের সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ রেজাউল করিমের ছোট সন্তানরা তাদের বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করলে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিশুদের সরল প্রার্থনা ও অশ্রুসিক্ত মুহূর্ত উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।
কবর জিয়ারত শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এমপি হাফেজ রাশেদুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,