সারাদেশ

উন্নয়ন ত্বরান্বিত করতে শেরপুর সদরে প্রশাসন–জনপ্রতিনিধিদের সমন্বয় সভা

মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ শেরপুর গড়ে তুলতে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা সহজীকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যা দ্রুত সমাধানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,