সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ওলামা লীগের সভাপতি মোতালিব গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ৷
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ৷
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংগঠিত বিস্ফোরক মামলায়  মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন৷ বিশেষ অভিযানে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, বৈষম্য বিরোধী বিস্ফোরক মামলায় সিদ্ধিরগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি  আব্দুল মোতালিবকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি। তিনি দীর্ঘদিন যাবত আত্নগোপনে ছিলেন। আগামীকাল সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,