সারাদেশ

সীমান্তে ১৫বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক ও জিরা জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর সদস্যরা পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও জিরা জব্দ করেছে। গত ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সীমান্তের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোড়কমন্ডল, মোগলহাট এবং দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৮ বোতল ইস্কাফ সিরাপ, ১৬ বোতল আয়ুর্বেদিক সিরাপ এবং ৯ কেজি জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩২ হাজার ২০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,