সারাদেশ

“জনগণই শক্তি”—প্রত্যন্ত গ্রামে ঘুরে সমস্যার খোঁজ এমপির

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি ক্ষমতার নয়—জনগণের সেবার রাজনীতি করতে চান। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, শাহপাড়া, কমরপাড়া ও ইকরচালী বাজারসহ বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং স্থানীয়দের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় এলাকাবাসী ভাঙাচোরা সড়ক সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কৃষকদের জন্য ভর্তুকি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণসহ নানা দাবি তুলে ধরেন। তিনি জনগণের এসব দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আমি আপনাদের এমপি হয়ে নয়, আপনাদের খাদেম হয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন এবং সততা ও ন্যায়নীতির পথে অটল থাকতে পারি।”
গণসংযোগ চলাকালে স্থানীয় নারী-পুরুষ, প্রবীণ ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনেকেই ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সাধারণ মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, জনগণের এই ভালোবাসা তাকে উন্নয়ন ও মানবিক রাজনীতির পথে আরও দায়বদ্ধ করে তুলবে।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সুশাসন প্রতিষ্ঠাই তার প্রধান লক্ষ্য। তিনি সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে উন্নয়ন কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং অবকাঠামোগত সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে চান তিনি। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস. এম. আলমগীর হোসেন, রংপুর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই সংসদ সদস্যের সক্রিয় উদ্যোগে এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা দূর হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে দৃশ্যমান উন্নয়ন ঘটবে। গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,