সারাদেশ

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কলেজ কর্মচারী আতিয়ার রহমানের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০ হাজার ২৮৫ টাকার চেক ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমানের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে ফসিয়ার রহমান মহিলা কলেজ-এর চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে আগুন লাগে। এতে তার দুটি ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

চেক গ্রহণকালে আতিয়ার রহমান উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সহায়তা তার ক্ষতি কাটিয়ে উঠতে কিছুটা হলেও সহায়ক হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,