সারাদেশ

গণমাধ্যম কর্মীদের সাথে মেয়র প্রার্থীর মতবিনিময় ও ইফতার মাহফিল

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন। ২৮ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জামিনুর হোসেন মিঠু আসন্ন মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে নির্বাচিত হতে পারলে মাদারীপুর পৌরসভাকে একটি মডেল ও আধুনিক পৌরসভায় রূপান্তর করবেন। নাগরিক সেবা ডিজিটাল ও আধুনিকায়নের মাধ্যমে হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, পৌরবাসীর যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সায়েম বেপারী, জেলা জাসাসের সদস্য সচিব বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার শতাধিক সাংবাদিক বৃন্দরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,