সারাদেশ

বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন: জিএম সুমন মুন্সী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মোক্তার হোসেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালের অত্র সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত  হয়। এরআগে তিনি উক্ত শাখা কমিটির কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসময় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে  ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি জি.এম.সুমন মুন্সি।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক  মোঃ সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব অর্থ বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন , হোসেন মুন্সী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রচার সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সবুজসহ
বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা ও বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার নেতৃবৃন্দসহ চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,