সারাদেশ

সান্তাহার প্রেসক্লাবে ইফতার মাহফিল

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবে আজ মঙ্গলবার এক  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ৩ মার্চ রোজ মঙ্গলবার উপজেলার সান্তাহার রেলস্টেশনের পশ্চিম পাশে রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার  প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে কমিটির যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম মন্টু, মুনছুর রহমান, গোলাম রাব্বানী দুলাল, সদস্য সচিব আবু বকর সিদ্দিক বক্কর ও রাকিবুল হাসান রাকিব উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সদস্য এইচ এম হারেজুজ্জামান হারেজ, জি আর এম শাহাজাহান, সদস্য বুলবুল আহমেদ, এম ডি নয়ন হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতিসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,