সারাদেশ

নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী অধিকার, নারীর নিরাপত্তা ও সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফত্তেখারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা তথ্য কর্মকর্তা কোহিনুর আক্তার বৃষ্টি।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার নিশ্চিত করতে হবে এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।
একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ সৃষ্টি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী, নারী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং তাদের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,