সারাদেশ

পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনকালে হাতেনাতে আটকের প্রতিবাদে হামলা চালিয়ে মারপিটে আহত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া @ মুন্না নামে দুই যু্ববকের বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলী ছেলে দুলাল সরকার।

অভিযুক্ত রাসুদেব সরকার মহেশপুর গ্রামের অপূর্ব সরকারেরর ছেলে এবং লিয়ন মিয়া @ মুন্না নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

ভূক্তভোগী দুলাল সরকার তার লিখিত ব্যক্তব্যে বলেন, রাসুদেব সরকার ও মোঃ লিয়ন মিয়া@ মুন্না সহ অপরিচিত আরও ৩/৪ জন ব্যক্তি শহরের লিপি হোটেল সংলগ্ন ফ্রেক্সি ও বিকাশের দোকান দিয়ে জমজমাট মাদক ব্যবসা করায় এলাকায় প্রতিদিন ক্রেতাদের ভীড় হয়। তাদের এহেন অসামাজিক কাজে বাধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে অজ্ঞাত বেশ কিছু মাদকসেবী তাদের বিকাশের দোকানের পিছনে মাদক সেবন করাকালে ভূক্তভোগী দুলাল সরকার হাতেনাতে ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীদের পক্ষ নিয়ে দুলালকে এলোপাতারী পারপিট করে রাসুদেব ও মুন্না। এসময় দুলালের পকেটে থাকা ২ লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। দুলালকে বাঁচাতে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে দুলালকে উদ্ধার করে চিকিৎসের কাছে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সহ আইন শৃঙখলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন দুলাল সরকার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,