রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সিকান্দার আলী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার আলীর ব্যাক্তিগত তহবিল থেকে রবিবার সকালে তার নিজ বাড়িতে প্রতি বছরের ন্যায় এ বছরও রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী গ্ৰামের অসহায় ৩শ মানুষের মাঝে সেমাই, চিনি, চাল, দুধ ঈদ উপহার বিতরণ করা হয়। সরে জমি গিয়ে জানা যায়, সিকান্দার আলী বিভিন্ন সময়ে দরিদ্র, অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা,এতিম মেয়েদের বিবাহ, মসজিদ, মুক্তবসহ সমাজের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৩শ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন। এসময় রৌমারী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে সমাজসেবক সিকান্দার আলী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার এই ক্ষুদ্র উপহার আপনাদের মাঝে দিতে পেরে আমি আনন্দিত এবং খুবই খুশি। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।



